চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ১৪

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ জুন ২০২৪, ১১:৩২ এএম


চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ১৪

ছবি- সংগৃহীত।

 

ট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত এবং ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)।

তিনি জানান, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। এখন পর্যন্ত একজন নিহত এবং ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়াগতির জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক ওষুধের দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে বাসযাত্রীসহ ১২ জন আহত হয়েছেন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নজরুল ইসলাম (৫৬), মোক্তার আহমদ (৩৮), হুমায়ুন কবির (৪০), নুর জাহান বেগম (৫৫), ইমাম হোসেন (৩০), গোপাল আচার্য্য (৫২), নাসির (৩০), হুমায়ুন কবির (৫৩), শ্যামল (৩৭), আবদুর রশিদ (৪০), শওকত হোসেন মুকুল (৫৬) ও কবির (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটখিল থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৩০৮) নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি বিদ্যুতের পিলারকে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে ওই বাসে ও দোকানগুলোতে থাকা ১২জন গুরুতর আহত হন। খবর পেয়ে মাইজদী ও চৌমুহনী ফায়ার সার্ভিস, চন্দ্রগঞ্জ হাইওয়ে ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন করিব জানান, বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পল্লী বিদ্যুতের একটি পিলারকে ধাক্কা দেয়। পরে পাশের দোকানে ঢুকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

Ads