বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
০৯ মে ২০২৪, ১২:৪৩ পিএম
ছবি- সংগৃহীত।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে ৮মে অনুষ্ঠিত নির্বাচনে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৪২হাজার ৯শত ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের আলহাজ্ব পারভেজ কবীর । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী কৃষক লীগের আলহাজ্ব মতিউর রহমান পেযেছেন ৩২হাজার ৮শত ৭ ভোট।
বুধবার (৮মে) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার (ভারঃ) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জোবায়ের হোসেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মধ্যে বৈধ ভোটরে সংখ্যা ছিল ৭৫হাজার ৭শত ৭৪টি। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আতাউর রহমান চশমা মার্কা প্রতীকে ৩২ হাজার ৬ শত ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিন হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খোরশেদ আলম মানিক পেয়েছেন ১৭হাজার ১শত ৮৩টি ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কা প্রতীকে উম্মে কুলসুম বানু ২৯ হাজার ৮শত ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী প্রার্থী বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ২২হাজার ৪শত ২৩টি।

















