চুয়াডাঙ্গায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা ছুঁইছুঁই
৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পিএম
ছবি- সংগৃহীত।
চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। মঙ্গলবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এই বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আর সবমিলিয়ে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।
সোমবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গার তাপমাত্রা।
এর আগে, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ।
















