টেকনাফে ফের তৃতীয় শ্রেনীর ছাত্র অপহরণ
৩০ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পিএম
ছবি- সংগৃহীত।
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শাল বাগান রাস্তার মাথা থেকে মোঃ সাইফ ( ৯) নামের এক ছাত্র কে অপহরণ করেছে অপহরণ চক্রের সদস্য। অপহৃত ভিক্টিম জাদিমুড়ার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র ও মৃত মোহাম্মদ হোছনের ছেলে। উক্ত ঘটনায় ভিক্টিম কে উদ্ধারের জন্য টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বিকালে ছাত্রের মামা জামাল উদ্দীন জানান, রবিবার বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নয়াপাড়া শাল বাগান রাস্তার মাথা থেকে তাকে অপহরণ করা হয়।
তিনি আরো জানান, প্রতিদিনের মত মাদ্রাসা ছুটি হয়ে রাত হলেও ছেলে বাড়িতে ফিরে না আসায় আমরা বাড়ির লোকজন তাকে খুঁজ করতে বের হয়। অনেক খুঁজাখুঁজির পরে না পেয়ে বাড়িতে ফিরে আসি। পরে সকালে একটি মোবাইল ফোন থেকে বাড়িতে কল করে সাইফ কে পেতে ২০লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে না হয় তাকে পাওয়া সম্ভব না বলে মোবাইল কেটে দেন। তখন জানতে পেরেছি তাকে অপহরণ করা হয়েছে।
ভিক্টিমের ভাই রিয়াজ উদ্দীন জানান, আমার পিতা নাই। বেশি টাকাও নাই। অপহরণ কারিরা এত টাকা মুক্তিপণ দাবি করে আমরা তা কিভাবে দেব। তবে আমার ভাইকে জীবিত উদ্বারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে তাহার সহপাঠী ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফাহিম (৭) জানান, মাদ্রাসা ছুুটি শেষে বাড়ি ফেরার পথে সাইফ কে একজন যুবক এসে বলে, তোমার ভাবি আমার থেকে ৫ হাজার টাকা পাবে সে গুলো নেওয়ার জন্য বাড়িতে যায়। এর পরও যখন ভিক্টিম কে বিশ্বাস করাতে পারছিলনা তখন অপহরণ চক্রের সদস্য তাহার মোবাইল থেকে সাইফের ভাবিকে কল দিয়ে কথা বলিয়ে দেওয়ার অভিনয় করে ১০ টাকার একটি নোট হাতে দিয়ে তাকে ফুসলিয়ে নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি শুনেছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
















