ফরিদপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পুরস্কার ‍বিতরন

এহসান রানা

৩০ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম


ফরিদপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পুরস্কার ‍বিতরন

ছবি- সংগৃহীত।

 

বিগত কয়েক মৌসুমের তুলনায় এবারের ফরিদপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ৩০ শে এপ্রিল) শহরের টেপাখোলায় খামারবাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 

কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন ।

 

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, জেলায় গত চার মৌসুমে ২৫ শতাংশ উৎপাদন বেড়েছে দাড়িয়েছে ৩৫ হাজার ২৩৩ মেট্রিকটন।

Ads