বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত
১৮ এপ্রিল ২০২৪, ১১:০৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
"প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপি এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল ইসলাম,বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মমিনুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খামারী মালিকগন, সুধিজন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু, ছাগল,ভেড়া, কবুতর খোরগোস,হাস, কোয়েল, ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণি স্টলেগুলোতে স্থান পায়।

















