রাজশাহীতে বেসিক ব্যাংক একীভূত করার দাবিতে মানববন্ধন

নাজিম হাসান

১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ পিএম


রাজশাহীতে বেসিক ব্যাংক একীভূত করার দাবিতে মানববন্ধন

ছবি- সংগৃহীত।


তভাগ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক বেসিক ব্যাংক লিমিটেড একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর ব্যবসায়ী ও গ্রাহকরা। বৃহস্পতিবার মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, পানি উন্নয়ন বোর্ড সম্মিলিত ঠিকাদার সমাজ রাজশাহী, বেসিক ব্যাংকের তৃণমূল হিসাবধারী আমানতি গ্রাহকগন, শুভেচ্ছা রিয়াল এস্টেট, রাজশাহী নারী উদ্যোক্তা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে সিটি ব্যাংকের সাথে একীভ‚ত করার জন্য বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

 

তারা বলেন, বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সাথে একীভূত না করে যে কোন সরকারি ব্যাংকের সাথে নিজেরাই নিজের স্থানে থাকতে চাই। কিছু ষড়যন্ত্রকারী বেসিক ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বেসিক ব্যাংক যেন বাংলাদেশের সুনাম অর্জন করতে না পারে এই জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। মানববন্ধনে বক্তব্য রাখেন রাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী,সাধারণ সম্পাদক জামাত খান, সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতি রাজশাহী জেলার সভাপতি আঞ্জুমানারা লিপি, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, মহেশ সরকার, মশিউর রহমান, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহেশ সরকার, বাপাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহবায়ক প্রকৌশলী খাজা তারেক, রাজশাহী মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন, বেসিক ব্যংকের গ্রাহক ও ব্যবসায়ী কেএম জোবায়েদ প্রমুখ।

 

 

Ads