আক্কেলপুরে ভোটার দিবস পালিত
০২ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় (২ মার্চ) পালিত হয় জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে আক্কেলপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষার্থী, স্কাউটস ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটদান নাগরিকের মৌলিক অধিকার। আমাদের দেশে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। অগ্নিঝরা মার্চের এই দিনে প্রতিবছর আন্তর্জাতিক ভোটার দিবস পালিত হয়। এ দিবসের মাধ্যমে মানুষ ভোটার হওয়ার প্রতি উৎসাহিত হবে।






























