লক্ষ্মীপুরে ওয়ারেন্টের আসামি জামিনে এসে হামলা,আহত-২

অ আ আবীর আকাশ

১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম


লক্ষ্মীপুরে ওয়ারেন্টের আসামি জামিনে এসে হামলা,আহত-২

ছবি- সংগৃহীত।

 

জাল ও ভুয়া কাগজ সিজন করে লক্ষ্মীপুরের চর কাচিয়ায় ভূমিহীনদের মাঝে সরকারি বরাদ্দ পাওয়া জমি দখল চেষ্টা করলে জমির প্রকৃত নথির মালিক নুরেরজামান মামলা করলে আদালত মোঃ জসিম উদ্দিনকে গ্রেপ্তার পরোয়ানা জারি করে। আদালতে মুচলেকা দিয়ে মোঃ জসিম উদ্দিন জামিনে এসে আবারও শিশু নারীদের মারধর করাসহ জামা কাপড় ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করে।

 

খবর পেয়ে রায়পুরের হাজিমারা ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পায় এবং এ নিয়ে ওই ভুক্তভোগী নারী নাছিমা বেগমকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়।

 

ভুক্তভোগী নারী নাছিমা আক্তার বাদী হয়ে আদালতে জসিমসহ পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। সে মামলায় জসিমের গ্রেফতারি পরোনা জারি করে।

 

আদালতে মুছলেকে দিয়ে জামিনে এসে জসিম তার লোকজন নিয়ে রোববার আবারো হামলা করে নাজমুল হোসেন নামের দশ বছরের শিশু ছেলেকে বেদম মারধেরা করে। এতে তার ডান চোখে রক্ত জমাটসহ মারাক্তক জখম হয়। তাকে ধরতে এসে তার অপর ভাই রাছেলও আহত হয়।

 

আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

Ads