দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি শিবলী সাদিক

হাফিজ উদ্দিন সরকার

০৮ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম


দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি শিবলী সাদিক

ছবি- সংগৃহীত।


দিনাজপুর-৬ আসনে ১ লাখ ১৫২ ভোট বেশি পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শিবলী সাদিক। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন।
 

এছাড়াও ঈগল প্রতিকের শাহনেওয়াজ শুভ শাহ ১ হাজার ১৪৫, সোনালী আঁশ প্রতিকের মোফাজ্জল হোসেন ২৫০০ এবং মশাল প্রতিকের শাহ আলম বিশ্বাস ৭২৪ ভোট পেয়েছেন।
 

Ads