বিপুল ভোটে আবারও নৌকার মাঝি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ

মোসলেম উদ্দিন রনি

০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম


বিপুল ভোটে আবারও নৌকার মাঝি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ

ছবি- সংগৃহীত।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাালমনিরহাটে-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বিপুল ভোটে আবারও বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ।

 

এই আসনে নৌকা প্রতীক নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নূরুজ্জামান আহমেদ ৯৭,২৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) ঈগল প্রতীক নিয়ে সিরাজুল হক পেয়েছেন ৫০,৫০০ ভোট।

 

নুরুজ্জামান আহম্মেদ এ আসন থেকে চতুর্থবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Ads