কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ

মোসলেম উদ্দিন রনি

০৮ নভেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম


কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ

ছবি- সংগৃহীত।

  

দেশজুড়ে তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে আজ লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি'র নেতাকর্মীরা।

 

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের মুল ফটকে এ কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

লালমনিরহাট জেলা বিএনপি'র সহ-সভাপতি ও লালমনিরহাট ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুলের সমর্থকরা রাস্তায় মিছিল ও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।  

 

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ কয়েকটি সমমনা দলের ডাকা তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে ভোর ছয়টা থেকে। 

Ads