শারদীয় দুর্গোৎসব উদযাপনে শুভেচ্ছা বিনিময় করেন , এমপি বাদশা

সাকিবুল ইসলাম স্বাধীন

১৭ অক্টোবর ২০২৩, ১০:০১ পিএম


শারদীয় দুর্গোৎসব উদযাপনে শুভেচ্ছা বিনিময় করেন , এমপি বাদশা

 

১৭অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ নিজস্ব চেম্বারে রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ-সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এমপি ফজলে হোসেন বাদশা সংসদ সদস্য- ৫৩ ,রাজশাহী ২ , বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ পারামানিক দেবু ও কাউন্সিলর মতিউর রহমান মতি।

 

এমপি ফজলে হোসেন বাদশা বলেন, আমাদের রাজশাহী একটি শান্তির শহর বর্তমানে রাজশাহীর নাম সারা বাংলাদেশের ছড়িয়ে রয়েছে। আর দুর্গাপূজার দিক দিয়ে রাজশাহী সবচাইতে এগিয়ে রয়েছে বর্তমানে রাজশাহী মহানগরীতেই ৭৯ টি পূজা হতে চলেছে। আমি চাইবো এবারও যেন সকল এবং সুষ্ঠুভাবে কোন অশৃংখল ঘটনা রাজ্যে শহরে না ঘটে । আমি প্রতিবারের মতো যেমন আপনাদের সহযোগিতা করে থাকি সেজন্যই আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে ডাকা ।

 

বাংলাদেশ ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ পারমাণবিক দেব বলেন, আমাদের এমপি মহোদয় ফজলুল হোসেন বাদশা মন্দির মসজিদ সব জায়গাতেই তিনি অনুদান এবং উন্নয়ন করার চেষ্টা করে থাকেন। তিনি যতদিন থাকবে আপনাদের পাশে এভাবে সহযোগিতা করে যাবে। আপনারা সবাই বিদ্যুতের অপব্যবহার করার চেষ্টা করবেন না প্রয়োজনে বিদ্যুৎ বিভাগের সহযোগিতা নিন । বিদ্যুৎ অফিস ও রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় আপনাদের পাশে থাকবে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, আনসার বাহিনী এদের পাশাপাশি আপনারা কমিটির সবাই সবসময় চেষ্টা করবেন যেন কোন ধরনের উৎশৃংখল ঘটনা না ঘটে । আমাদের রাজশাহীতে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ কিছু সবাই মিলে মিশে ধর্মীয় উৎসব পালন করে যায় সেভাবে যেন এবারেও সুষ্ঠুভাবে পালন করতে পারি ।

 

এই অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতাকর্মীসহ প্রতিটি মন্দির কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক সহ  সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন।

Ads