হাটহাজারীতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ মার্চ ২০২১, ১০:২৯ পিএম


হাটহাজারীতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

ছবি- প্রতিদিনের চিত্র।


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে  বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার ( ১৭ মার্চ ) কেন্দ্র মিলনায়তনে বৈচিত্রময় অনুষ্ঠানমালার আয়োজনে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রন্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, বেলুন ও পায়রা উড্ডয়ন, রচনা, আবৃত্তি, কুইজ, দেশাত্বক বোধক গান, একক নৃত্য, দলীয় নৃত্য প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা,পুরস্কার বিতরণ, জন্মদিনের কেক কাটা ও নিবাসী শিশুদের মাঝে সমাজসেবা অধিদফতর নির্ধারিত অভিন্ন মেনু অনুযায়ী উন্নতমানের খাবার পরিবেশন।

 

সকাল  সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। ফরহাদাবাদ জামে মসজিদ এর খতিব সরওয়ার ফরহাদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নানা আয়োজনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক  মোহাম্মদ মমিনুর রহমান। বেলুন ও পায়রা উড্ডয়ন এর মধ্য দিয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মমিনুর রহমান মুজিববর্ষের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার দ্বিতীয় সংখ্যা উন্মোচন করেন।

কেন্দ্র মিলানায়তনে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জন্মদিনের ১৬ পাউন্ড ওজনের কেক কাটেন। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভার শুরুতে কেন্দ্রের নিবাসী শিশু আসমাউল হুসনা উপ প্রকল্প পরিচালক জেসমিন আকতার কর্তৃক রচিত শেখ রাসেল এর জীবনী পাঠ করে এবং পাঠ শেষে প্রধান অতিথির হাতে শেখ রাসেল এর জীবনী সম্বলিত ক্রেস্ট তুলে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শোকাবহ চিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে তার জীবনী নিয়ে আলোকপাত করেন এবং  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিশুদের বহুমুখী প্রতিভার বিকাশ এর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষভাগে কেন্দ্রের শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই বিমুগ্ধচিত্তে উপভোগ করেন। পরে রচনা, আবৃত্তি, কুইজ, দেশাতœবোধক গান ও লোকনৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান । এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে নিবাসীদের মাঝে দিনব্যাপী উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

 

 

Ads