বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, জামিনে ইউ,পি সদস্য সোহাগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জানুয়ারি ২০২১, ১০:২৮ পিএম


বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, জামিনে ইউ,পি সদস্য সোহাগ

ছবি- সংগৃহীত।

 

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে  গৃহবধূকে গণধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা মামলার এক আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

জামিন পাওয়া আসামির নাম মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ (৪৫)। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের ঐ ওয়ার্ডের ইউ,পি সদস্য। আদালতে আসমিপক্ষে শুনানি করেন আইনজীবী অজি উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।

 

গত বছরের ২রা সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা করেন আসামিরা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করে,তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। এ ঘটনায় সারা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। মানবন্ধন,বিক্ষোভ-মিছিল, প্রতিবাদ সভা সহ নানা কর্মসূচী পালন করে সারা দেশের লক্ষ লক্ষ সচেতন নাগরিক।

 

আরো পড়ুন: করোনা ভাইরাসে দেশে আরো ২৭জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫

 

নির্যাতনের শিকার ওই নারী ৪ অক্টোবর বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন।দুই মামলাতেই নয়জনকে আসামি করা হয়।ইউ,পি সদস্য জামিনের সংবাদ শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছে সচেতন মহল।

Ads