খাগড়াছড়িতে জাতীয় বিমা দিবসে র্যালী, আলোচনা সভা
০১ মার্চ ২০২০, ০৯:৫১ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
খাগড়াছড়িতে ১ম জাতীয় বিমা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২০খ্রি.) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সম্পন্ন হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মর্তুজ আলী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরনবী চৌধুরী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’র ছয় জন গ্রাহকের নিকট মৃত্যু দাবির প্রায় পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর এবং দিবসটি উপলক্ষে আয়োজিত "বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব" বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

































