জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়িতে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন
০১ মার্চ ২০২০, ০৯:৩৯ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে’ খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালিত হয়েছে।
রবিবার (১ মার্চ) সকালে খাগড়াছড়ি নতুন পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো: আওরংজেব মাহবুব, পিপিএম।

এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নুরুল আজম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে দায়িত্ব পালনকালে নিহত খাগড়াছড়ি জেলার ছয় জন পুলিশ সদস্য এসআই পরেশ কুমার ত্রিপুরা (কার্বারী), নায়েক সুসময় চাকমা, কং/অরুন বিকাশ চাকমা, কং/আরব আলী, কং আমেশ্যৈ মার্মা এবং কং/কৃষ্ণ চাকমার পরিবারকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

































