রামগড়ে স্থলবন্দর কর্তৃপক্ষের মতবিনিময় সভা
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৬ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ির রামগড়ে ভারতের ত্রিপুরার রাজ্যের সাব্রুমের সাথে স্থলবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই, পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি দুপুরে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় স্থলবন্দরের জন্য নির্ধারিত স্থানের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নসহ এ অঞ্চলের অর্থনৈতিক, পরিবেশ ও সামাজিক বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ স্থলবন্দরের তত্বাবদায়ক প্রকৌশলী হাসান আলী এর সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা’র সভাপতিত্বে রামগড় স্থলবন্দর নির্মাণ প্রকল্পের পরিচালক হাবিবুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র সোশ্যাল ডেভেলেপমেন্ট বিশেষজ্ঞ ক্যাননান ডবিøউ রাপ ও রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ^ প্রদীপ কুমার কার্বারী, অফিসার ইনর্চাজ শামসুজ্জামান, প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ প্রমূখ।
মতবিনিময় সভায় জানানো হয়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ২৪টি স্থলবন্দর রয়েছে। তন্মধ্যে ১২টি স্থলবন্দরে কার্যক্রম চালু রয়েছে। তার মধ্যে রামগড় স্থলবন্দর অন্যতম। তিনি আরো জানান রামগড় স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য ১০ একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ শেষ হলে এ বছরের যে কোন সময় বিশ^ ব্যাংকের অর্থায়নে বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ শুরুর কথা জানান প্রতিনিধিদল। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৩ সালের জুন মাসে রামগড় স্থলবন্দরের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

































