মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা
১২ জানুয়ারি ২০২০, ০৬:১৬ পিএম
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বর্ষবরণ ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১১জানুয়ারী ২০২০খ্রি:) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গন হতে একটি আনন্দ শোভাযাত্রা শুরু করে জেলা সদরে হোটেল বিলাস হয়ে আবার সদর উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ, এলাকার গন্যমান্য ও সাধারণ মানুষ।
শোভাযাত্রা শেষে সদর উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী হয়। তারপর শিশু কিশোরদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্গন প্রতিযোগীতা। বিকেলে জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পী ও কলাকৌশলীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ কনসার্টের লাইফ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

































