রামগড়ে ১৪,৬৭৩ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১০:১৭ পিএম


রামগড়ে ১৪,৬৭৩ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

রামগড়ে ১৪,৬৭৩ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সারা দেশের ন্যায় রামগড়ে আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কর্মসূচির আওতায় (১ম রাউন্ড) ৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন, ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  

এ উপলক্ষে রামগড় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা স্বাস্থ্য ও পঃপঃ কর্মর্কতা ডাঃ জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ইউএনও(ভারপ্রাপ্ত) সারোয়ার উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন রামগড় থানার অফিসার ইনর্চাজ সামসুজ্জামন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্যানেল মেয়র কনিকা বড়ুয়া, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। আরো  উপস্থিত ছিলেন- সরকারী- বেসরকারী কর্মকর্তা, স্বাস্থ্যকমীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় এস আই সুইসাউও মারমা সঞ্চালনে  রামগড় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মর্কতা ডাঃ জিনাত রেহানা সভায়  জানান, রামগড় উপজেলায় অস্থায়ী টিকাদান কেন্দ্র ৮৩টি, তার মধ্যে স্থায়ী কেন্দ্র রয়েছে ১টি বাস ষ্টেশন ৩টি, সর্বমোট ৮৭ টি কেন্দ্র।  এসব কেন্দ্রে ৬-১১মাস শিশুকে ১টি নীল রঙের( ১,৮৬৩) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের (১২,৮১০) জন। সর্বমোট ১৪,৬৭৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষে দায়িত্ব পালন করবেন। এসব কেন্দ্রে উপজেলা স্বাস্থ্যকর্মী, পাড়াকর্মী, স্কাস, ব্রাক, বিডিপি ও প্রাইমারী স্কুল শিক্ষক সহ স্বেচ্ছাসেবী -সেবাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় আগামী  ১১জানুয়ারী অত্র উপজেলা জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কর্মসূচির যথাযথ পালনে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জিনাত রেহানা সকলের সহযোগীতা  কামনা করেন।

 

Ads