রোয়াংছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতি সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ০৯:১১ পিএম


রোয়াংছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতি সভা

রোয়াংছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পরিষদের সভা মিলনায়তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ জানুয়ারী ২০২০) আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম রোয়াংছড়ি উপজেলা ফায়ার সার্বিস ও সিভিল ডিফেন্সের লিডার মংশৈনু মারমা, রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আব্দুস সবুর, উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশসানে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Ads