পানছড়িতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০৪ জানুয়ারি ২০২০, ০৬:৩১ পিএম
পানছড়িতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী
বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় পানছড়ি উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
শনিবার (৪ জানুয়ারি) দিনের শুরুতে পানছড়ির জিরো পয়েন্ট এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। রাত সাড়ে ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন উপস্থিত ছিলেন। অন্নান্যদের মধ্যে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উজ্জল কান্তি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল ও কলেজ ছাত্রলীগ সহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
প্রসংগত ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।

































