চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জানুয়ারি ২০২০, ০৯:০৮ পিএম


চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী

চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী

সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে খাগড়াছড়িতে এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মর্তুজ আলী, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, দীঘিনালা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক দীলিপ চৌধুরী এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।

অনুষ্ঠানে বক্তারা চ্যানেল আই’র প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ এবং কৃষির বিস্তারে কাজ করার ভুয়োসি প্রশংসা করেন। তারা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনের প্রতিও গুরুত্বারোপ করেন।  

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালীতে পরিবেশবিদ, শিক্ষকবিদ, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, স্কাউটস, গার্ল গাইডস এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Ads