খাগড়াছড়িতে বারি কমলা-২ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত
০৩ জানুয়ারি ২০২০, ০৯:০৩ পিএম
বারি কমলা-২ এর উপর মাঠ দিবস
খাগড়াছড়িতে বারি কমলা-২ (এমপেরর মেন্ডারিন) জাত ছোট চাইনিজ কমলার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র মিলনালয়তনে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব (কৃষি, পানি ব্যবস্থাপনা ও পল্লী উন্নয়ন) জাকির হোসেন আকন্দ।
এসময় বাংলাদেশ কৃষি গবেষনার পরিচালক (গবেষনা) ড. মো: আব্দুল ওহাব, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মর্তূজ আলী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উচ্চ মূল্যের মসলা চাষ প্রকল্পের কনসালটেন্ট ড. মহব্বত উল্যা উপস্থিত ছিলেন। এরপর লেবু জাতীয় ফসলের আধুনিক প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষনে যোগ দেন।
প্রশিক্ষণ শেষে সচিব জাকির হোসেন আকন্দ খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চাষকৃত বারি পেঁয়াজ-৫, বারি কমলা-২ এর প্রদর্শনী প্লট এবং কৃষি গবেষনা কেন্দ্রের কফি বাগানও ঘুরে দেখেন।
এসময় সচিব পাহাড়ে পিয়াজ, রসুন, কমলা ও কফি চাষের প্রসংসা করেন এবং তিনি উন্নয়ন বোর্ডের উচ্চমূল্যের মসলা চাষ প্রকল্পে পিয়াজ এবং রসুন এ দুটি মসলা জাতীয় পণ্য অন্তর্ভূক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

































