পানছড়িতে বই বিতরণ উৎসব উৎযাপিত
০১ জানুয়ারি ২০২০, ১১:৪৫ পিএম
পানছড়িতে বই বিতরণ উৎসব
জেলার পানছড়িতে সারা দেশের ন্যায় “শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
২০২০ সালের ০১লা জানুয়ারী সকাল ১০টা থেকে পানছড়ি বাজার মডেল, বড় পানছড়ি (দক্ষিন), মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পানছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন বই বিতরণ করে বই উৎসবের সুচনা করেন।
উপজেলার ৯০টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদরাসায় এক যোগে বই বিতরণ করা হয়। অধিকাংশ বিদ্যালয়ে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদক, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

































