রামগড়ে বই উৎসব পালিত
০১ জানুয়ারি ২০২০, ০৯:০৫ পিএম
উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ
জেলার রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদরাসা ও রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদুকার্বারীপাড়া সরকারী বিদ্যালয়সহ উপজেলার সবকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার সকল কোমলমতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের প্রথম দিন ১জানুয়ারি বুধবার সকাল ১০টায় থেকে পৃথক পৃথক ভাবে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বই উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রাধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সরওয়ার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, প্যানলে মেয়র ১ আহসান উল্যাহ, রামগড় থানা তদন্ত ওসি মনির হোসেন, সহকারী শিক্ষা অফিসার আবু ইউসুফ, সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, প্রধান শিক্ষক- আবদুল কাদের,আজগর আলী- গিয়াস উদ্দিন, আ’লীগ নেতা আনন্দ মোহন খোকন-শাহআলমসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক প্রমুখ।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলা ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনীর ৮ হাজার দুইশত শিক্ষার্থীর মাঝে ৪৫ হাজার ৫ শত ৫০ টি নতুন পাঠ্যবই এবং মাধ্যামিক পর্যায়ে ১৪টি বিদ্যালয় ও মাদরাসার ৪ হাজার একশত ৫৪জন শিক্ষার্থীর মাঝে ৫৯ হাজার দুইশত ৫৬টি নতুন বই বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়।

































