খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ ডিসেম্বর ২০১৯, ০৭:২০ পিএম


খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি

 

খাগড়াছড়িতে সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের সৌজন্যে ১হাজার ২শ জন গরীব-দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। শনিবার (২১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান বলেন, সামাজিকতার অংশ হিসেবে খাগড়াছড়ি পৌর শহরে বসবাসরত মানুষের পাশে চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানাই। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকায় ক্রয় করা আজ এই কম্বল শীতার্তরা পাচ্ছে। এখান থেকে শিক্ষা নিয়ে অন্য স্কুল পড়ুয়ারাও শীতার্তদের পাশে দাঁড়াতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি, রিজিয়নের স্টাফ অফিসার জিটুআই মেজর সালাহউদ্দিন, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, সদর জোনের জোন এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মো: আহসান হাবিব, খাগড়াছড়ি জেলার সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারন সম্পাদক আবু তাহের মোহাম্মদ।

Ads