চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম


চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি- সংগৃহীত।

 

রাজধানীর চকবাজার এলাকায় সোলায়মান টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটআগুন নেভাতে কাজ করছে। আজ শনিবার সকাল ৮টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৯টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

Ads