ভোলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ মে ২০২১, ১০:০৯ পিএম


ভোলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যা

ছবি- প্রতিদিনের চিত্র।



ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরের ভূয়া কাজীর প্রতারনা ও স্বামীর নির্যাতনের শিকার হয়ে আজ সোমবার সকাল ৭টায় সিমা আক্তার (২১) নামের এক গৃহবধুর আত্মহত্যাক করেছে।

 

গত ফেব্রুয়ারিতে স্বামী তুহিন ও-ই নারীকে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসি স্বামী লোকমানের  ঘর থেকে নিয়ে পালিয়ে যায়। পরে তুহিন ও-ই নারীকে বিয়ে করতে অস্বীকার করে তার উপর  নিযার্তন চালায়।

 

এ ঘটনায় প্রেমিক তুহিনের বিরুদ্ধে ও-ই নারী তজুমদ্দিন থানায় অভিযোগ করলেও মামলা না নিয়ে পুলিশ আগের প্রবাসি স্বামীকে তালাক দিয়ে ৫ লক্ষ টাকার কাবিনে বিয়ের সমযোতা করিয়ে দেয়।

 

এরপর তুহিন বিভিন্ন সময়ে ও-ই নারীর উপর অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এব্যাপারে গৃহবধু কোর্টে প্রতারণা মামলা করতে চাইলেও শম্ভুপুর ইউনিয়নের ভাড়াটিয়া কাজি মিজান মাওলানা তাকে কাবিননামার না দিয়ে তাল-বাহানা করতে থাকে।

 

এসব ঘটনায় ওই গৃহবধুর পরিবার কয়েকদিন আগেও থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছেন তার বাবা আব্দুল মান্নান।

 

আজ ভোর ৬টায় বাবার বাড়ি থেকে পাশ্ববর্তী গ্রামে স্বামী তুহিনের বাড়িতে গেলে স্বামী-শাশুড়ি মিলে ও-ই গৃহবধুকে মারপিট করে আবার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এঘটনায় সিমা আক্তার (২১) বাবার বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Ads