আমতলীতে হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ এপ্রিল ২০২০, ১২:০৪ এএম


আমতলীতে হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ছবি- প্রতিদিনের চিত্র

বরগুনার আমতলীতে প্রাণঘাতি করোনাভাইরাস রোধে আপাদকালীন সময়ে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চাওড়া ইউনিয়নের সত্তর জন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাওড়া ইউনিয়নের সত্তর জন হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। প্রত্যেকটি পরিবারকে দশ কেজি চাল, তিন কেজি আলু ও এক কেজি সয়াবিন তৈল দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল, ইউপি সদস্যরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি দেওয়ান মস্তফা কবির, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন খান, সংবাদকর্মীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।  

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, করোনাভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার চাওড়া ইউনিয়নরে সত্তর জন হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

Ads