বরগুনায় বিশ্ব নারী দিবস পালিত
০৮ মার্চ ২০২০, ০৪:০৪ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
বরগুনায় বিভিন্ন আয়জনের মধ্যদিয়ে"প্রজন্ম হোক সফলতার সকল নারীর অধিকার" এই স্লোগানে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ই মার্চ) বরগুনা জেলা মহিলা অধিদফতর নেতৃত্বে বরগুনা জেলা প্রশাসক কার্যলয় থেকে একটি র্যালী বেড় হয়ে "প্রজন্ম হোক সফলতার সকল নারীর অধিকার" এই স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে মিলিত হয়ে দিবসটি পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-হোসেন সজল,বিজ্ঞ সহকারী কমিশনার নাজমুল লায়েল,উপপরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নী,অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার ও বিভিন্ন মহিলা সংঘটনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নারীদের অধিকার নারীদের নিজেদেরই আদায় করতে হবে। বাংলাদেশ অগ্রগতির লক্ষ্যে নারীদের বিশেষ অবদান রয়েছে। পোশাক শিল্প কাজে বাংলাদেশের নারীরা রাতদিন পরিশ্রম করে দেশটাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

































