বাউফলে মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ০১:৩০ পিএম


বাউফলে মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ছবি - সংগৃহীত

শনিবার দিবাগত রাতে উপজেলার বগা ইউনিয়নে পটুয়াখালীর বাউফলে ছিদ্দিকুর রহমান শরীফ (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শরীফ বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের বাসিন্দা। তিনি মুদি ব্যবসার পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবাও দিতেন।

স্থানীয়রা জানায়, শরীফ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছলে পথ আটকে দুর্বৃত্তরা তার গলা কেটে ফেলে। এক পথচারী এ ঘটনা দেখে চিৎকার দিলে স্থানীয় ও বাড়ির লোকজন ছুটে আসে। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে শরীফকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে খুব অল্প সময়ের মধ্যে রহস্য উদঘাটন করে জড়িতদের আটক করা হবে।

Ads