আলীকদমে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ জুলাই ২০১৯, ০৩:৪৯ পিএম


আলীকদমে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

"জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এই প্রতিপাদ্য বিষয়ে আলীকদমে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল-সূর্যের হাসি ক্লিনিক সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদ ইকবাল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবু কালাম। 

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, নয়াপাড়া ইউপি চেয়ারম্যার ফোগ্য মার্মা, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিদারুল আলম, মেডিকেল অফিসার (এমসিএইচ এন্ড এফপি) মো. বেলাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে এসেছে । এই জনসংখ্যাকে আমাদের পরিকল্পিত পরিবার গঠনে সুরক্ষিত মানবাধিকার নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে। এছাড়া, বক্তারা জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Ads