করোনায় সিসিকের কর কর্মকর্তার মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ আগস্ট ২০২০, ০৭:৫২ পিএম


করোনায় সিসিকের কর কর্মকর্তার মৃত্যু

ছবি- সংগৃহীত

 

মহামারি করোনায় মারা গেলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ (৩৫)। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসারত অবস্থায় তিনি মৃতুবরণ করেন।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জন্মেয় জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট নগরের বাদামবাগিচা এলাকার বাসিন্দা ও সিলেট সিটি কর্পোরেশনের কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার দুই কিডনিই কার্যকারিতা হারিয়েছিল। এ সমস্যা নিয়ে তিনি গত চারদিন আগে জালালাবাদের বেসরকারি রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে থাকা অবস্থায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

 

Ads