সিলেটে ৮ চিকিৎসকের করোনা পজিটিভ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ জুলাই ২০২০, ০২:৩৬ পিএম


সিলেটে ৮ চিকিৎসকের করোনা পজিটিভ

ছবি- প্রতিদিনের চিত্র

 

সিলেটে বৃহস্পতিবার (৩০ জুলাই) একদিনে আট চিকিৎসকসহ আরও ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আট চিকিৎসকসহ ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানী হাসপাতালের ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের রিপোর্ট পজিটিভি পাওয়া যায়। এর মধ্যে সিলেটে ২১ জন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জের নয়জন ও মৌলভীবাজারের দুইজন।

 

Ads