সিলেটে আইসোলেশনে এক কিশোরীর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ১২:২৯ এএম


সিলেটে আইসোলেশনে এক কিশোরীর মৃত্যু

ছবি - সংগৃহীত

সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্টে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, ওই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। শ্বাসকষ্টে তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মঙ্গলবার দুপুরে শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠান।

তিনি আরো বলেন, কিশোরীর মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তাই তার পরীক্ষার প্রয়োজন নেই। সরকারি অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

 

Ads