জেনে নিন রান্না সরঞ্জাম পরিষ্কারের বিশেষ পদ্ধতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ জুন ২০১৯, ০৯:০৩ পিএম


জেনে নিন রান্না সরঞ্জাম পরিষ্কারের বিশেষ পদ্ধতি

আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের শেখানোর, যা আপনার আমার সকলের জীবনে প্রতিনিয়ত কাজে লাগে। ঠিক এমনই একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে আমাদের আজকের আয়োজন।

প্লেট ধোয়ার পর দেখতে পরিষ্কার হলেও অনেক সময়েই প্লেটে থেকে যায় বাজে গন্ধ। বিশেষ করে মাছ বা মাংস খাওয়া হলে। যতই ধোয়া হোক না কেন, এঁটো-কাটা কিংবা ডিটারজেন্টের গন্ধ থেকেই যায়? জানিয়ে দিচ্ছি এই গন্ধ দূর করার পদ্ধতি।

একটি কাপড়ে বা টিস্যুতে ভিনেগার মেখে নিন। এই কাপড় বা টিস্যু দিয়ে ধোয়া থালা-বাসন ধুয়ে নিন, ভালো করে শুকিয়ে নিন। যে কোন বাজে গন্ধ একেবারে চলে যাবে।

Ads