রাঙ্গামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ আগস্ট ২০১৭, ০৩:০৯ পিএম


রাঙ্গামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

সাম্প্রতিক সময়ে পাহাড় ধ্বসে বৃক্ষের যে ক্ষতি সাধিত হয়েছে তা ব্যাপক বৃক্ষ রোপণের মাধ্যমে পাহাড়ে নতুন সবুজ বন সৃষ্টি করে সামাজিক বনায়নের কাজে সহযোগিতা প্রদানের আহবান জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

তিনি বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে পাহাড়ে সামাজিক বনায়ন সৃষ্টি করে ন্যাড়া পাহাড়গুলো আবারো সবুজ বনে পরিণত করতে হবে। পাশাপাশি তিনি প্রত্যেককে বাড়ীর আঙ্গিনায় একটি করে ফলদ ও বনজ গাছের চারা রোপণের আহবান জানান।

গত বৃস্পতিবার (৩আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ও বৃক্ষ মেলার আয়োজন করে। মেলায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন নার্সারির মালিকরা ৩৫টি ষ্টল দিয়ে ফলদ, বনজ ও ঔষধি চারা প্রদর্শন ও বিক্রয় করছে।

 

Ads