“হিলর ভালেদী”র উদ্দ্যোগে চাকমা বর্ণমালা প্রশিক্ষন প্রদান শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জুলাই ২০১৭, ০৫:২৭ পিএম


“হিলর ভালেদী”র উদ্দ্যোগে চাকমা বর্ণমালা প্রশিক্ষন প্রদান শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ

রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী সংগঠন “হিলর ভালেদী” এর উদ্দ্যোগে জেলার বিভিন্ন উপজেলার ৪৩জন শিক্ষার্থীদের মাসব্যাপী বিনামূল্যে চাকমা বর্ণমালা প্রশিক্ষন প্রদান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রবিবার (২৩জুলাই) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে সনদপত্র বিতরনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী এর প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের  শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা পারমিতা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চাকমা ও প্রশিক্ষার্ণীদের পক্ষ থেকে এলিন চাকমা।
পরে প্রশিক্ষণে অংশগ্রহনকারী উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য যে,  ১৪ই মে হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের  উদ্যোগে ৪৩ জন প্রশিক্ষনার্থী নিয়ে শহরের বনরুপায় অস্থায়ী কার্য্যালয়ে মাসব্যাপী ফ্রি  বর্ণমালা প্রশিক্ষণ শুরু করা হয়। ১৪ই মে থেকে ১৮ই জুন পর্যন্ত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পরীর্ক্ষাথীরা পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় ৪৩জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

 

Ads