রাঙ্গামাটিতে মারমাদের সাংগ্রাই জলোৎসবের সমাপ্তি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ এপ্রিল ২০১৭, ০৬:৫৪ পিএম


রাঙ্গামাটিতে মারমাদের সাংগ্রাই জলোৎসবের সমাপ্তি

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠী মারমাদের সামাজিক উৎসব সাংগ্রাই আজ শেষ হয়েছে। বর্ষবরণের আনুষ্ঠানিকতায় বৃহস্পতিবার (২০এপ্রিল) রাঙ্গামাটি সদর উপজেলা মারমা সম্প্রদায়ের উদ্যোগে শহরের নারিকেল বাগান এলাকায় পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে উঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। ঐতিহ্যবাহী মংঘন্টা বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

পরে সম্প্রীতির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Ads