রাজবাড়ী ঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পাহাড়ের বৈসাবী উৎসবের সূচনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ এপ্রিল ২০১৭, ০৬:৩০ পিএম


রাজবাড়ী ঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পাহাড়ের বৈসাবী উৎসবের সূচনা

কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব। আজ ভোরে চাকমা রাজবাড়ী ঘাটে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা করেন। পাহাড়ী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ এ সময় কাপ্তাই হ্রদের পাড়ে ফুল ভাসান।

অনুষ্ঠানে বিজু উদ্্যাপন কমিটির সুকৃতি রঞ্জন চাকমা, বিজয় কেতন চাকমা, ইন্দ্র দত্ত তালুকদার সহ চাকমা সম্প্রদায়ের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Ads