বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ৩দিন ব্যাপী কর্মসূচী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ মার্চ ২০১৭, ০৫:০১ পিএম


বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ৩দিন ব্যাপী কর্মসূচী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ৩দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৪ ও ১৫ মার্চ ২দিনব্যাপী শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

১৪ ও ১৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হবে। ১৭মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি কলেজ প্রাঙ্গন হতে বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্য্য পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী, বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার। সমাপনী অনুষ্ঠানে আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সুধীজন উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদ ও সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

 

Ads