রাঙ্গামাটির সিভিল সার্জনের ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাক্ষাৎ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৫৫ পিএম


রাঙ্গামাটির সিভিল সার্জনের ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাক্ষাৎ

ছবি-সংগৃহীত

রাঙ্গামাটির নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা প্রদান করেছেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন, রাঙ্গামাটি জেলা ও উপজেলা শাখার স্বাস্থ্যকর্মীরা।

সোমবার (২০ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ হয়। এ সময় প্রাক্তন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা,  বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি পূর্ণ চাকমা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াছ, মূরতী চাকমা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান শিপন, বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ঝন্টু চাকমা, নানিয়ারচরের জ্ঞান চাকমা, জুরাছড়ির সুমন চাকমা, বরকল উপজেলার শান্তিরন চাকমা, আব্দুল আল মামুনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত সিভিল সার্জন বলেন, সকল শ্রেণীপেশার মানুষের স্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার আমাদের নিয়োগ দিয়েছেন আমাদের সেভাবে কাজ করে যেতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে সকল অসচেতন মানুষগুলো রয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতন বার্তাগুলো স্বাস্থ্যকর্মীদের পৌঁছে দিতে তিনি জেলার সকল স্বাস্থ্য কর্মীদের প্রতি আহ্বান জানান।  
 

 

Ads