সাতক্ষীরায় পরিত্যক্ত জমিতে ফলজ গাছ লাগালেন জেলা খাদ্য কর্মকর্তা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম


সাতক্ষীরায় পরিত্যক্ত জমিতে ফলজ গাছ লাগালেন জেলা খাদ্য কর্মকর্তা


সাতক্ষীরায় পরিত্যক্ত জমিতে বিভিন্নজাতের ফলজ গাছ লাগিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা শেখ রিয়াদ কামাল রনি। রোববার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বড় বাজার খাদ্য গুদাম চত্বরের গাছের চারাগুলো রোপন করা হয়।

 

গাছ রোপনের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি।

 

এসময় উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সুনীল মন্ডল,  সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমানসহ গুদামের নিরাপত্তা প্রহরীরা।

 

খাদ্য গুদামের পরিত্যক্ত জায়গায় উন্নতজাতের ৩০টি থাই কাটিমন আম গাছ। যে গাছে বছরে তিন বার আম ধরবে, উন্নতজাতের জি নাইন কলাগাছ দশটি ও বারো মাস ফল দেওয়া লাল কাঁঠাল গাছ তিনটি লাগানো হয়েছে। গাছগুলো একদিকে যেমন পরিবেশের ভারসম্য রক্ষা করবে তেমনি ফল ধরলে আশপাশের মানুষও খেতে পারবেন। পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগাতে হবে।

 

Ads