নড়াইলে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ নভেম্বর ২০২১, ০৫:১১ পিএম


নড়াইলে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি- প্রতিদিনের চিত্র।

বাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশন এ শ্লোাগানকে সামনে রেখে ও ১ যুগে মোহনা টেলিভিশন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নড়াইলে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 

এ উপলক্ষে নড়াইল প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থান প্রেসক্লাবে এসে শেষ হয়।

 

পরে প্রেসক্লাবের হলরুমে কেককাটা ও আলোচনা অনুষ্ঠান হয়।নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু,সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,এম মুনীর চৌধুরী সহ অনেকে। আলোচন সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়। 
 

Ads