দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা
১৫ জুন ২০২১, ০৫:৪৯ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আজ মঙ্গলবার ( ১৫ জুন) থেকে ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় দামুড়হুদা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এই লকডাউন ঘোষণা করেন।
‘দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলরা রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম ,দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, চুয়াডাঙ্গা সিভিল সার্ভিস এম ও ডিসি ডা: আওলিউর রহমান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































