ঘাটাইলে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি পোষ্ট দেয়ায় বিএনপি কর্মী আটক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের দক্ষিণ কর্ণা গ্রামে মোঃ মঞ্জু (৪০) প্রধানমন্ত্রী কে কটুক্তি করায় গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি ঐ গ্রামের মোঃ আরশেদ আলীর ছেলে।সোমবার)(৪সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে ধৃত আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যে কর্ণা গ্রামের মোঃ আরশেদ আলীর ছেলে মোঃ মঞ্জু (৪০) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট দেয়। বিষয়টি এলকাবাসীর নজরে আসে। পরে পুলিশ প্রশাসনকে খবর দিলে সোমবার রাত ৯টায় নবরত্ন বাড়ী বাজার থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ঘাটাইল- গোপালপুর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, জানান আসামী গ্রেফতার করে টাংগাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


































