নির্দোষ হলে ড. ইউনূস বিবৃতি ভিক্ষা করতে যেতেন না : প্রধানমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ আগস্ট ২০২৩, ০৯:১১ পিএম


নির্দোষ হলে ড. ইউনূস বিবৃতি ভিক্ষা করতে যেতেন না : প্রধানমন্ত্রী

 

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১৬০ বিশ্বনেতা বিবৃতি দিয়েছেন। এই বিষয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্দোষ হলে ড. ইউনূস বিবৃতি ভিক্ষা করতে যেতেন না। তিনি বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে ড. ইউনূসের কাগজপত্র পরীক্ষার আহ্বান জানান।

 

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

‘ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকে, তাহলে কেন তিনি চিঠি ভিক্ষা করে বেড়াবেন?’ প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি এখন কর না দেয়, শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করে, লেবার কের্টে যদি মামলা হয়, তাহলে আমাদের কি কোনো হাত আছে বন্ধ করার? আপনারাই বিচার করেন।’

 

সরকার প্রধান বলেন, একটা চলমান মামলা। আমরা চলমান কোনো মামলা নিয়ে আলোচনাও করি না। বাইরে থেকে চিঠি এনে মামলা প্রত্যাহার করার কী বা আমি মামলা প্রত্যাহার করার কে? জুডিসারি কিন্তু স্বাধীন।

 

এরপর শেখ হাসিনা বিবৃতিদাতাদের উদ্দেশে বলেন, ‘আমি বলব—বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে ড. ইউনূসের কাগজপত্র পরীক্ষার করেন। এক্সপার্ট পাঠান।’

 

Ads