মির্জাপুরে ‘মানবতায় আমরা’ সংগঠনের উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জুন ২০২৩, ০৭:৩২ পিএম


মির্জাপুরে ‘মানবতায় আমরা’ সংগঠনের উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার বিকালে পুষ্টকামুরী দক্ষিণপাড়া গ্রামে‘মানবতায় আমরা’ সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পঙ্গু ব্যক্তি ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়।জানাগেছে,৭টি হুইল চেয়ার ও ৮ জন দুস্থ্য ব্যক্তিকে নগদ অর্থ দেওয়া হয়েছে।

 

সে সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মানবতায় আমরা সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত,সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও সোহেল রানা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম মিয়া,কৃষক লীগের সাধারণ সম্পাদক ভিপি সাইদ,বহুরিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া প্রমূখ।উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ মানবতায় আমরা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Ads