রামগড়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সপ্তাহ ২০২৩ উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ মে ২০২৩, ০৮:৩৮ পিএম


রামগড়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সপ্তাহ ২০২৩ উদ্বোধন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

রামগড় উপজেলাধীন ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সপ্তাহ  ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে।

 

২৫মে বৃহ:বার সকাল ১০টায় প্রধান অতিথি থেকে উক্ত কার্যক্রম শুভ উদ্বোধন করেন-খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(উপসচিব) জনাব নাজমুল আরা সুলতানা। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতা আফরিন, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম আলমগীরসহ উপকার ভোগীগন।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, বর্তমান সরকারের উন্নয়নধারাকে অব্যাহত রাখতে এবং জনসাধারনকে জন্ম ও মৃত্যু  নিবন্ধন করার জন্য উদ্বুদ্ধ করতে ফ্রি জন্ম নিবন্ধন  সনদের জন্য আজ ক্যাম্পেই এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

 

পরে প্রধান অতিথি ফ্রি জন্ম নিবন্ধন  সনদের জন্য ক্যাম্পেইন এ আসা মা ও ৬ মাসের শিশুদের জন্য ডারপার আর ১টি সাবান তুলেদেন।

Ads